ছাত্রীর ওপর হামলাকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দশম শ্রেণীর ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সমিঞ্চলিত নারী ও সচেতন নাগরিক সমাজ। ওই দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করা হয়।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদ বরিশাল জেলা সাধারণ সম্পাদক নূরজাহান বেগম, নারীনেত্রী ফজিলাতুন নেছা, হামলার শিকার ছাত্রীর বাবা প্রমুখ।