ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জে গতকাল সোমবার সকালে অটোরিকশার নিচে চাপা পড়ে নুহা আক্তার মনিরা (১০) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে বাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সলিমগঞ্জ বাজার থেকে রুটি কিনে বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে তাড়া করে। এ সময় একটি চলন্ত অটোরিকশা তাকে চাপা দেয়।