ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর রামকলা মুন্সিপাড়া গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে সুলতানা আকতার (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। সুলতানা ওই গ্রামের আফতাব আলীর মেয়ে। রাত সাড়ে নয়টার দিকে ঘরে বাতি জ্বালানোর জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম।