ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মজুপুর গ্রামের আবদুস সোবাহানের মেয়ে শম্পা খাতুন (১২)। সে মজুপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। গত বুধবার বিকেলে নিজের ঘরে বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।