ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বাইপাস সড়কের জেলগেট এলাকায় গতকাল সোমবার বিকেলে ডাম্পারের (মিনিট্রাক) ধাক্কায় স্কুলছাত্রী ওয়াছকিমা (৭) নিহত হয়েছে। শিশুটি শহরের মিয়াজি হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিয়াতলী গ্রামের খাইরুল আমিনের মেয়ে। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক আবদুল খালেদ জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।