প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাপের কামড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। নিহত পাপিয়া আক্তার (১৩) ধর্মপুর নাজিম আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং চানপুর গ্রামের আমান মিয়ার মেয়ে। আমান বলেন, গত সোমবার রাত ১২টার দিকে পাপিয়া রান্নাঘরে যায়। এ সময় বিষধর সাপ তাকে ছোবল মারে। ঘরের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।