ছাত্রীর মৃত্যুতে বন্ধ হলো অবৈধ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা কলেজের মাঠে বৈশাখী মেলার নগরদোলা থেকে পড়ে বুধবার সন্ধ্যায় বিপাশা খাতুন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বিপাশা বেপারীটোলা গ্রামের কোরবান আলীর মেয়ে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। বিপাশার বাবা কোরবান আলী জানান, তাঁর মেয়ে স্থানীয় বেপারীটোলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। সহপাঠীদের সঙ্গে বুধবার বিকেলে মেলায় গিয়ে সে নগরদোলায় ওঠে। এ সময় সেখান থেকে পড়ে গিয়ে বিপাশা মারা যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল জানান, মেলা চালানোর কোনো অনুমতি ছিল না। তাই ঘটনার পর মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় নগরদোলার মালিক পালিয়ে গেছেন।