ছাত্রীর মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিনা আক্তারের মৃত্যুর ‘প্রকৃত কারণ’ উদ্ঘাটন করে জড়িতদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’-এর কর্মীরা মানববন্ধনে অংশ নেন। কয়েকজন মন্তব্য করেন, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন হবে।১৩ মার্চ গভীর রাতে রিনাকে তাঁর জিঞ্জিরার শহীদ মডেল টাউনের বাসা থেকে অচেতন অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।