ছাত্রীর শ্লীলতাহানি শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, ‘ঘটনা তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’