ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটের এক বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ির রমিজপাড়া গ্রামের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বখাটেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই ছাত্রীর পরিবার ও বখাটে নেজাম উদ্দিনের (২৩) উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন এ আদেশ দেন। নেজাম উদ্দিন ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।

পুলিশ জানায়, ১৪ জুন দুপুরে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী (৯) মাঠ থেকে গরু আনতে গেলে নেজাম উদ্দিন তার শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন বলেন, অভিযুক্ত নেজাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রাতে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।