ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কলেজ চলাকালে একটি শ্রেণীকক্ষে ওই শিক্ষক ছাত্রীটিকে প্রাইভেট পড়ানোর সময় তার সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই দিন ছাত্রীটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরদিন বুধবার ওই ছাত্রী কলেজের অধ্যক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।অধ্যক্ষ বিশ্বজিৎ পাল বলেন, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত দলের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’