ছাত্রীর শ্লীলতাহানির দায়ে তরুণের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করার দায়ে এক তরুণকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত রোববার তাঁকে এই দণ্ড দেন।ওই ছাত্রীর বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গি গ্রামের শরিফুল ইসলাম বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। রোববার সকালে ওই ছাত্রী তার দুই সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ে আসছিল। এ সময় শরিফুল পথ রোধ করে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী চিৎকার দিলে লোকজন ঘটনাস্থলে আসে এবং শরিফুলকে আটক করে ওই ছাত্রীর বিদ্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ওই বিদ্যালয়ে আসেন। এ সময় তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শরিফুলকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন।