ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। গত সোমবার সিন্ডিকেটের সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যর কমিটি করা হয়েছে। ওই শিক্ষকের নাম আশিকুর রহমান। তিনিও সহকারী অধ্যাপক। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইতিমধ্যে ওই বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চাকরিচ্যুত হন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন রসায়ন বিভাগের অধ্যাপক দিদারুল আলম চৌধুরী ও পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নাসিম হাসান।উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, অশোভন আচরণের অভিযোগ প্রত্যাহার করতে আশিক অভিযোগকারী ছাত্রী ও তাঁর পরিবারকে নানাভাবে চাপ দেন বলে অধিকতর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ দেওয়া হলে সিন্ডিকেট একটি তদন্ত কমিটি করে। নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলে গত সোমবার অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।