ছাত্রীর ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের এমএসটিপি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ ওঠায় গণিত বিষয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম স্বাক্ষরিত বরখাস্তের চিঠিটি গতকাল শনিবার ওই শিক্ষকের হাতে ধরিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের বিবরণ অনুযায়ী, নবম শ্রেণীর ওই ছাত্রী বিদ্যালয়ের গণিত বিষয়ের এক শিক্ষকের বাসায় কোচিং করতে যেত।