ছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুজন নিহত এবং আরেক কলেজছাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাস রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে গাড়িটির চালক কবির হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী বালুবাহী একটি ট্রাক উপজেলার হাসানপুর এলাকায় হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার (১৭) ও রোকেয়া আক্তারকে (১৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহমুদার মৃত্যু হয়। গুরুতর আহত রোকেয়াকে ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি