বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পাঠদান (ক্লাস) ১০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাড়পত্র দেওয়ায় এক ছাত্র ক্ষোভে আত্মাহুতির চেষ্টা চালানোর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গত শনিবার এ সিদ্ধান্ত নেয়। তবে সব পরীক্ষা পূর্বনির্ধারত সময় অনুযায়ী চলবে। সোহেল রানা সাংবাদিকদের বলেন, তিনি কোনো অপরাধ করেননি যে তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। তদন্ত কমিটি তাঁর বক্তব্য না শুনে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। সোহেল রানা ঢাকার ধামরাইয়ের হোসেন আলীর ছেলে। বিকেলে অধ্যক্ষ সদরুল আমিনের সভাপতিত্বে শিক্ষক পরিষদের এক সভা হয়। সভা শেষে ১০ জুন পর্যন্ত পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে যান। পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘পাঁচজন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে চলে গেছে। এই ছাত্র গোলমাল করার চেষ্টা করছে। তার অভিভাবককে ডাকা হয়েছে। অভিভাবকের হাতে ছাড়পত্রসহ সোহেলকে দেওয়া হবে।’