ছাত্রের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের করিমগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে নান্দাইলের তারঘাট বাজারে ওই মানববন্ধন করা হয়। ওই কর্মসূচিতে করিমগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শতাধিক ছাত্র অংশ নেন।
হামলায় আহত শিক্ষার্থী হলেন মো. মনোয়ার হোসেন (১৯)। তাঁর বাড়ি তারঘাট বাজারের পাশে রসুলপুর গ্রামে। তিনি করিমগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।