ছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ গ্রামের এক মেয়ে সহপাঠীকে উত্ত্যক্ত করার দায়ে কলেজছাত্র আবু তাহেরকে (২০) গতকাল রোববার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান এ রায় দেন। আবু তাহের গাইবান্ধা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানায়, ওই ছাত্রী গতকাল শহরের পলাশপাড়া এলাকা দিয়ে কলেজে যাওয়ার সময় আবু তাহের তাঁর পথরোধ করে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে চড়-থাপড় ও কিল-ঘুষি মারেন তিনি। খবর পেয়ে সদর থানার পুলিশ আবু তাহেরকে গ্রেপ্তার ও ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে।