প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত শুক্রবার উত্ত্যক্ত করার দায়ে জাহেদুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জাহেদুলের বাড়ি উপজেলার বলদিয়া ইউনিয়নের চরসতিপুরী গ্রামে। তিনি ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের ছাত্র। পুলিশ সূত্র জানায়, উপজেলার সোনাহাট ইউনিয়নের সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে জাহেদুল প্রায়ই উত্ত্যক্ত করতেন। ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে জাহেদুলকে আটক করে। পরে তাঁকে ইউএনও ও নির্বাহী হাকিম আজাহারুল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।