প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার টেরানগর গ্রামে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই গ্রামের এসকেন্দার হোসেনের ছেলে শিমুল নিজ বাড়ির একটি টিনের চালায় হাত দেওয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শিমুল বড়াইগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নাটোর প্রতিনিধি