প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের শয়তানখালী নদীতে পানিতে ডুবে গতকাল বুধবার আমিরুল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুরে আমিরুল আরও দুই-তিনজন বন্ধুসহ দেওলা গ্রামের সামনে শয়তানখালী নদীতে গোসল করতে যায়। এ সময় গোসল শেষে অন্যরা তীরে উঠলেও আমিরুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।