ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। নিহত ছাত্ররা হলো উপজেলার গোড়াই কটন মিল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন ও টাঙ্গাইল বুলবুল একাডেমির নবম শ্রেণির ছাত্র রেদোয়ান সাকিব। শাহাদত গোড়াই নাজির পাড়া গ্রামের মনির সিদ্দিকী এবং সাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী বলেন, দুপুরে তারা গোড়াই বিলে ডিঙি নৌকা নিয়ে বেড়াতে যায়। এ সময় সাকিব হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে টেনে তোলার চেষ্টাকালে শাহাদতও পানিতে পড়ে যায়।