ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকানগর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল আকানগর এলাকার প্রবাসী আসাদ মিয়ার ছেলে। সে নরসিংদী পাবলিক কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। নিহত ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুল পড়াশোনার পাশাপাশি মাছের চাষ করত। গতকাল পুকুরের পানি সরাতে শফিকুল বৈদ্যুতিক মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।