ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রাক্টরের চাপায় জুয়েল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের শাহপীর কল্লা শহীদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি দুর্গাপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, লেখাপড়ার পাশাপাশি শুক্রবারসহ ছুটির দিনে জুয়েল কখনো ট্রাক্টরের চালকের সহকারী, কখনো শ্রমিকের কাজ করত। গতকাল সকালে জুয়েল সমবয়সী ট্রাক্টরচালক মনির হোসেনের সঙ্গে তাঁর সহকারী হিসেবে কাজে বের হয়। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর ট্রাক্টরটি হঠাৎ ব্রেক কষে। এতে জুয়েল ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে। জুয়েলকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।