ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় সাইয়াদ হোসেন (১১) নামের এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে। গত বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গা পৌরসভার পূর্ব সদরদী মহল্লায়। সাইয়াদ ভাঙ্গা বাজারের চা-বিক্রেতা জামির হোসেনের ছেলে ও পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সৈয়দ আলী বলেন, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় সাইয়াদ। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।