প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে হোসেন আলী (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে গ্রামের দিনমজুর তোতা ফকিরের ছেলে ও ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মা মিনারা বেগম বলেন, বাড়ির পাশে মাঠে খেলা শেষ করে পদ্মা নদীসংলগ্ন একটি ডোবায় হাত-মুখ ধুতে গিয়ে পড়ে যায় হোসেন। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।