ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে গতকাল রোববার এ ঘটনাটি ঘটে। শাওন মিয়া (৮) কেছুলুটি গ্রামের তাজুদ আলীর ছেলে। গ্রামবাসী জানান, ভোর ছয়টায় কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাওন আরবি পড়তে গ্রামের মক্তবে যাচ্ছিল। পথিমধ্যে আবুল হাসান চৌধুরীর মুরগির খামারের কাছে সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মারা যায়। শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।