ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকার জগাই মোড়ের একটি ছাত্রাবাস থেকে গতকাল শুক্রবার রুহুল আমিন (২০) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার কদমপাল গ্রামের আহমেঞ্চদ আলীর ছেলে রুহুল সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এয়ার কন্ডিশন বিষয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুহুল সিরাজগঞ্জ পৌর এলাকার জগাই মোড় মহল্লায় একটি ছাত্রাবাসে থাকতেন। গতকাল সকালে ছাত্রাবাসের ভেতরে একটি আমগাছে দড়ির সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ওই ছাত্রাবাসের অন্য ছাত্ররা বাড়ি চলে যান। এরপর রুহুল সেখানে একাই অবস্থান করছিলেন। তাঁর পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য ছিনতাইকারীরা দায়ী।’
নাম প্রকাশ না করার শর্তে রুহুলের সহপাঠীরা জানান, ১৫ সেপ্টেম্বর একটি মেয়ের সঙ্গে রুহুল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তের ইকোপার্কে বেড়াতে যান। সেখানে তিনি বখাটেদের হাতে লাঞ্ছিত হন।