ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের এক দিন পর মেহেদী হোসেন মোল্লা (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পিঙ্গুলিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গতকাল সকালে স্থানীয় পিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র ধানখেতে মরদেহটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে কাশিয়ানী থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত মেহেদী পার্শ্ববর্তী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। সে কাশিয়ানী উপজেলা সদরের পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা চট্টগ্রাম বন্দরের চতুর্থ শ্রেণির কর্মচারী মোহসীন মোল্লার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে মেহেদী সবার ছোট।
মেহেদীর ভাই লিংকন মোল্লা বলেন, গত বৃহস্পতিবার সকাল আটটার দিকে মেহেদী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
কাশিয়ানী থানার
ওসি মনিরুল ইসলাম বলেন, সকাল আটটার দিকে মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেহেদীর গলা, ডান কান, অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।