ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিতাস নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্র মো. নাদিম খানের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় তিন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। গতকাল সকাল ১০টার দিকে চাঁদপুর থেকে আসা চারজনের একটি ডুবুরি দল নিখোঁজ ওই ছাত্রের লাশের সন্ধান পায়।