প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের গোগনগর এলাকায় গতকাল বুধবার ছাদ থেকে পড়ে খোকন (৪৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গোগনগর এলাকার মজিবর রহমানের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার এসআই আবুল বাশার জানান, সকাল থেকে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুরের দিকে অসাবধানতাবশত খোকন ছাদ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।