ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শনিবার বিকেলে বহুতল ভবন থেকে পড়ে রিফাত তামান্না চৈতী (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার একটি স্থানীয় কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে চৈতীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৈতির বোন জাকিয়া আফরোজ জানান, তাঁদের বাসা ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদি এলাকায়। বেলা সাড়ে তিনটার দিকে চৈতী মিরপুর দক্ষিণ মণিপুরে ছয়তলার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে। ওই বাড়িতে তাঁদের মামা-মামি থাকেন।
জাকিয়া বলেন, একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল চৈতীর। সম্পর্ক নিয়ে বেশ সমস্যাও চলছিল। ধারণা করা হচ্ছে, ওই সমস্যার জেরে চৈতী আত্মহত্যা করেছে।