ছাদ থেকে পড়ে ছাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের একটি বিদ্যালয়ের তিনতলার ছাদ থেকে পড়ে তানজিলা আফরিন জেরিন (১৩) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
তানজিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের পাহাড়তলী এলাকার পিএইচ আমিন একাডেমীতে এ ঘটনা ঘটে। তানজিলা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
হাসপাতাল সূত্র জানায়, মধ্যাহ্ন বিরতিতে বিদ্যালয়ের ছাদে খেলতে যায় তানজিলা। ওই সময় অসাবধানতাবশত তিনতলার ছাদ থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সে মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।