ছাদ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার বনশ্রীর একটি বাড়ির নয়তলার ছাদ থেকে পড়ে গতকাল বুধবার রাতে মিঠু রায় (২৫) নামের এক দিনমজুর মারা গেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, রাত আটটার দিকে মিঠু নয়তলা বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে ওঠেন। এ সময় তিনি পানির ট্যাংক থেকে পা ফসকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কলাবাড়িয়ায়। তাঁর বাবার নাম রাফেল রায়। মিঠুর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া। নিজস্ব প্রতিবেদক