ছাদ থেকে পড়ে দুই ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ও কায়েতটুলীতে গতকাল শুক্রবার নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই ব্যক্তি মারা গেছেন৷ তাঁরা হলেন ঠিকাদার মফিজউদ্দিন (৫৫) ও নির্মাণশ্রমিক আবদুর রশিদ (৪২)।
পুলিশ সূত্র জানায়, বিকেলে কায়েতটুলীতে নির্মাণাধীন সাততলা ভবনের ছাদে কাজ করার সময় নিচে পড়ে যান রশিদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পল্টনে জোনাকি সিনেমা হলসংলগ্ন গলিতে একটি সাততলা ভবনের নির্মাণকাজ তদারকির সময় নিচে পড়ে যান ঠিকাদার মফিজউদ্দিন। ঢাকা মেডিকেেল নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।