ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সেলিম খান (৩৫) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার উদয়পুর রাস্তারমাথা বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী জানান, সেলিম খান ছাদে উঠে নির্মাণকাজের অগ্রগতি দেখাচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।