ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির ছাদ থেকে পড়ে আসাদুল হক (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ছাগলের জন্য কাঁঠাল পাতা ছিঁড়তে গতকাল সকালে বাড়ির একতলা ভবনের ছাদে ওঠেন আসাদুল। একপর্যায়ে পা পিছলে নিচে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। রাজিবুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আসাদুল মারা যান।