ছাদ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে শায়লা আক্তার ওরফে রূপা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর পরিবার দাবি করেছে। গতকাল শুক্রবার নগরের রূপাতলী এলাকার শেরেবাংলা সড়কে এ ঘটনা ঘটে।
শায়লার মা মমতাজ বেগম জানান, দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই তিনি দা বা চাকু দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করতেন।