প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-যমুনা সেতু রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে মো. সোহেল মিয়া (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের ওপর বসে দুই তরুণ ঢাকায় যাচ্ছিল। মকিষবাথান এলাকায় ওপর দিয়ে টানানো তারে ধাক্কা খেয়ে দুজন নিচে পড়ে যান। ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গাজীপুর প্রতিনিধি|