ছাদ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসার পাশ থেকে নিশানুর সিদ্দিকী (১৬) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবারের ধারণা, বুধবার দিবাগত রাতের কোনো সময় ছাদ থেকে পড়ে সে মারা গেছে। নিশানুরের বাবার নাম জহির আমিন সিদ্দিকী। সে এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সঙ্গে সে পশ্চিম দাশড়া এলাকায় শহীদ রফিক সড়কের পাশে তিনতলা ভবনের তিনতলায় থাকত। তাঁর মরদেহের পাশে একটি মুঠোফোন সেটও পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।