ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের চুয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গতকাল মঙ্গলবার শাকিল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শাকিলের পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে শাকিল গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাশের বাড়ি মতিয়ার রহমানের দোতলার ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে যায়। এতে তার মাথা ফেটে যায়। পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
শাকিলের চাচা নজরুল ইসলাম জানান, বাড়ির সবার অজান্তে শাকিল ছাদে ওঠে। ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে বুড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।