ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরার একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে শাফিয়া আনজুম (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবার বলছে, মানসিক বিকারগ্রস্ত হওয়ায় শাফিয়া ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন শাফিয়ার মা। শাফিয়ার বাড়ি রাজশাহীর পবা থানায়। সে রামপুরার বনশ্রী এলাকার ছয়তলা ভবনের পাঁচতলায় পরিবারের সঙ্গে থাকত।