প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব বাসাবোর পাটোয়ারী গলির একটি বাড়ির চারতলার ছাদ থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার আরাফ হোসেন (১১) নামের এক শিশু মারা গেছে। সে বাসাবোর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ত। পারিবারিক সূত্র বলেছে, আরাফ মা-বাবার সঙ্গে পাটোয়ারী গলিতে থাকত। গতকাল বিকেল পাঁচটার দিকে সে ছাদে ঘুড়ি ওড়াতে যায়। একপর্যায়ে পা ফসকে নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।