প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পীরেরবাগে গতকাল শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পা ফসকে পড়ে আবদুল মান্নান সরকার (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভবনটির মালিক এবং পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই)। মান্নানের মেয়ে নিপা আক্তার জানান, গতকাল বিকেলে বাবা ছয়তলার ছাদ তত্ত্বাবধান করতে গেলে পা ফসকে পড়ে যান। তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।