ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হলের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক তরুণের (২৪) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলের এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কারণ, তিনি কখন ছাদে গেলেন এবং কীভাবে পড়ে গেলেন, তা জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শহীদ শামসুল হক হলের ‘সি’ ব্লকের চারতলার ছাদ থেকে নিচে করিডরের ছাদে পড়েন ওই তরুণ। হলের শিক্ষার্থী ও কর্মচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই হলের প্রাধ্যক্ষ আবদুস সালাম জানান, নিহত তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
হলের প্রবেশপথে দায়িত্বরত কর্মচারীরা জানান, ওই দিন হলের ভেতর কিছু সংস্কারকাজ চলছিল। এ জন্য সারা দিন শ্রমিকেরা যাতায়াত করায় ওই তরুণকে আলাদাভাবে চেনা যায়নি।
সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, নিহত তরুণ তাঁদের পরিচিত কেউ নন।