ছাদ থেকে পড়ে ইউপি সদস্যর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের (ইউপি) মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা গেছেন।
নিহতের নাম সেলিনা আক্তার (৩২)। তিনি মাদার্শা ইউনিয়নের মৃত মোহামঞ্চদ রফিকের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মোহামঞ্চদ ইব্রাহিম সেলিনা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চার মাস আগে তাঁর স্বামী মোহামঞ্চদ রফিক সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।