ছাদ থেকে পড়ে ও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ছাদ থেকে পড়ে এবং মইজ্যার টেক এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, কালুরঘাটে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান পোশাকশ্রমিক রোজিনা (১৯)। তিনি লিগাসি ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ঘটনার সত্যতা স্বীকার করে চান্দগাঁও থানার উপপরিদর্শক হুমায়ুন বলেন, বিষয়টি আত্মহত্যা হতে পারে।মইজ্যার টেক এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির নাম শেখ আহমদ (৬০)। তিনি কর্ণফুলী থানাধীন মাস্টারহাট এলাকার বাসিন্দা। গতকাল বিকেলে তিনি দোকানে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন।