ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বায়তুশ শরফ কামিল মাদ্রাসার ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে মো. আলাউদ্দিন (২২) নামের এক ছাত্র মারা গেছেন। গত শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলাউদ্দিনের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের বালুটিলা গ্রামে। তিনি কামিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার প্রথম আলোকে জানান, মাদ্রাসার ছাত্রাবাসের চারতলা একটি ভবনের ছাদ থেকে আরেকটি ভবনের ছাদে লাফ দিতে গিয়ে নিচে পড়ে যান আলাউদ্দিন। ভবন দুটোর মধ্যকার দূরত্ব তিন থেকে চার ফুট।
পুলিশ জানায়, ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।