ছাদ থেকে পড়ে নারী আইনজীবীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানার বশিরউদ্দিন সড়কে একটি বাড়ির ছাদ থেকে পড়ে গতকাল রোববার আল্পনা দাস (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাইকোর্টের আইনজীবী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, আল্পনা দাস সপরিবারে বশিরউদ্দিন রোডের ৫৫/১/এ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় থাকতেন। সন্ধ্যা সাতটার দিকে ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রাত সোয়া আটটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অল্পনার স্বামী রাম প্রসাদ বিশ্বাস হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন, ছাদে কাপড় আনতে গিয়ে অল্পনা পা ফসকে পড়ে যান। কলাবাগান থানার ওসি এনামুল হক বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে ওই আইনজীবী মারা গেছেন বলে তিনি শুনেছেন। আল্পনা দুই ছেলে ও এক মেয়ের জননী। তাঁর স্বামী রাম প্রসাদ বিশ্বাস স্কুলশিক্ষক।