ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ থানার বহদ্দারহাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম শফিকুর রহমান (৪০)। তিনি পাঁচলাইশ থানাধীন মোকলেসুর রহমান চৌধুরী কলোনির মৃত মো. ইব্রাহিমের ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকালে বহদ্দারহাট এলাকার সালমা মঞ্জিল নামের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শফিকুর। এ সময় ভবনের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।